গণটিকা কার্যক্রম বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গণটিকা কার্যক্রম বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

  • রবিবার, ১৫ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:-কোভিড-১৯ থেকে সুরক্ষায় আপাতত আর গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণ টিকা হাতে না আসায় গণটিকা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।  টিকা পাওয়া সাপেক্ষে আবারও এ কার্যক্রম শুরু হবে।  এখন যেভাবে টিকা দেওয়া হচ্ছে, সেভাবেই চলবে।

Manual5 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা পেতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি।  যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে আগামী সপ্তাহে চুক্তি হবে। রাশিয়ার সঙ্গে আমাদের টিকা চুক্তি সম্পন্ন হয়েছে। এখন টিকা পেতে অপেক্ষায় আছি।  ভারতের কাছে পাওনা আছে ২ কোটি ৩০ লাখ টিকা।  কোনো কার্যক্রম আটকে নেই।  টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে গণটিকা কার্যক্রম আবারও শুরু হবে।

Manual4 Ad Code

মন্ত্রী বলেন, এই সপ্তাহে আমরা ৫৪ লাখ টিকা পেয়েছি।  মাসের শেষের সপ্তাহের মধ্যে আরও ৫০ লাখ টিকা আসবে।  এর মধ্যে আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে।  দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কমতে শুরু করেছে।  গতমাসেও আমাদের সংক্রমণ পরিস্থিতি অনেক খারাপ ছিল।  আমরা ৫ শতাংশের নিচে সংক্রমণ চাই।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!