কমলগঞ্জে বাঁশ ভাল্লুক অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে বাঁশ ভাল্লুক অবমুক্ত

  • মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
কমলগঞ্জ:: লাউয়াছড়ায় অবমুক্ত হওয়া একটি বাঁশ ভাল্লুক। ছবি: এইবেলা।

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অতিবিপন্ন দুটি বাঁশ ভাল্লুক অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এ দুটি প্রানী অবমুক্ত করা হয়।

Manual8 Ad Code

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও র‌্যাব সদস্যরা গত ৪ আগস্ট শ্রীমঙ্গলের বার্ড ব্রিডিং পার্ক জালালিয়া রোড থেকে অতিবিপন্ন প্রজাতির ৪টি প্রাণী উদ্ধার করে। প্রাণীগুলো ছিল দুটি বাঁশ ভাল্লুক (Binturong), ১টি খাটো লেজী বানর (Stump-tailed macaque) ও ১টি হিমালয়ান শকুন  (Himalazan griffon vulture)। উদ্ধারকৃত এ চারটি প্রানীর মাঝে দুটি বাঁশ ভাল্লুক মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। আর খাটো লেজি বানর ও হিমালয়ান শকুন গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

দুটি বাঁশ ভাল্লুক অবমুক্তকালে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারস্থ বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালযের প্রাণী সম্পদ বিভাগের প্রধান অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী সম্পদ বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

এ ব্যাপারে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারস্থ বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম লাউযাছড়া জাতীয় উদ্যানে দুটি বাঁশ ভাল্লুক অবমুক্ত করার সত্যতা নিশ্চিত করে বলেন, আসলে এগুলো বিপন্ন প্রজাতির।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!