বড় ভাইয়ের পর ছোট ভাইও না ফেরার দেশে, শোকে স্তব্ধ বড়লেখা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড় ভাইয়ের পর ছোট ভাইও না ফেরার দেশে, শোকে স্তব্ধ বড়লেখা

  • রবিবার, ৮ জুন, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় ঈদের দিনের আনন্দ বিষাদের ঘন ছায়ায় পরিণত হয়েছে এক পরিবারের। সড়ক দুর্ঘটনায় ওই পরিবারের বড় ভাইয়ের মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই গুরুতর আহত ছোটভাই রুমন আহমদ (২৪) চলে গেলেন না ফেরার দেশে। শনিবার (৭ জুন) রাত সাড়ে নয়টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন রুমন আহমদ।

এর আগে শনিবার (৭ জুন) সন্ধ্যায় কোরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সৌদি প্রবাসী বড়ভাই সাহেদ হোসেন সুমন (২৬)। এসময় ছোটভাই রুমন আহমদ গুরুতর আহত হন।

নিহত দুই সহোদর বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের ব্যবসায়ি আলাউদ্দিনের ছেলে। বড় ভাই সুমন ছিলেন সৌদি প্রবাসী। মাত্র কয়েক মাস আগেই দেশে ফিরে বিয়ে করেছিলেন।

Manual2 Ad Code

এদিকে দুই ভাইয়ের এমন করুণ মৃত্যুতে শুধু তাদের পরিবার নয়, স্তব্ধ করে দিয়েছে গোটা বড়লেখা উপজেলার মানুষকেও।

Manual1 Ad Code

জানা গেছে, শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে জবাই করা কোরবানির গরুর মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে ছোট ভাই রুমনকে নিয়ে মোটরসাইকেলযোগে দক্ষিণভাগের দিকে যান সাহেদ। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাহেদ মারা যান এবং রুমন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা রুমনকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমনও চলে যান না ফেরার দেশে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম সরকার বলেন, দুর্ঘটনার পর প্রাইভেট কারটির চালক পালিয়ে যায়। তবে, পুলিশ গাড়িটি জব্দ করেছে।

Manual5 Ad Code

এদিকে নিহত সহোদরদের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় ইয়াকুবনগর ঈদগাহ মাঠে মরহুমদ্বয়ের জানাজা অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!