স্ট্যান্ড পেলো সিএনজি অটোরিকশা : কুলাউড়ায় যানজট নিরসনে সফলতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

স্ট্যান্ড পেলো সিএনজি অটোরিকশা : কুলাউড়ায় যানজট নিরসনে সফলতা

  • শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় নাগরিকদের অন্যতম প্রধান সমস্যা ছিল শহরের যানজট। শহরের প্রধান সড়কের দুই পাশে অবৈধভাবে সিএনজি অটোরিকশা যত্রতত্র রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এতে দেখা দিত তীব্র যানজট। সাধারণ মানুষের চলাচলে অনেক ভোগান্তি পেতে হতো। সেই ভোগান্তির সমস্যা সমাধানের দাবি ছিল দীর্ঘদিনের।

Manual4 Ad Code

১৯৯৬ সালে কুলাউড়া পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম যানজট নিরসনে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের উদ্যোগে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পরিবহন শ্রমিক সংগঠনের সহযোগিতায় পৌর শহরের উত্তরবাজার ও উছলাপাড়া এলাকায় সিএনজি অটোরিকশার দুটি নির্ধারিত স্ট্যান্ড তৈরি করা সম্ভব হয়েছে। এখন থেকে আর শহরের প্রধান সড়কের দুই পাশে যত্রতত্র সিএনজি অটোরিকশাগুলো দাঁড়িয়ে থাকবে না। এতে করে যানজট লাগার সম্ভাবনা অনেকটা কমবে বলে আশা করছেন উপজেলার নাগরিকগণ। প্রধান সড়ক থেকে সিএনজি অটোরিকশাগুলো এখন তাদের স্থায়ী ঠিকানা পেল। উপজেলার ১৩টি ইউনিয়নে প্রায় ৩৯টি সিএনজি অটোরিকশা লাইন ব্যবহার করে গ্রামাঞ্চল থেকে শহরে প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ০২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় পৌর শহরের উত্তরবাজার ও উছলাপাড়া এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় সিএনজি অটোরিকশার নির্ধারিত স্ট্যান্ডে হস্তান্তর অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাও. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, কেন্দ্রীয় জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া ট্রাফিক ইন্সপেক্টর মো. সিরাজ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩৫৯) এর সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!