তাহিরপুর থানা এলাকায় বিধবা নারী ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

তাহিরপুর থানা এলাকায় বিধবা নারী ভিক্ষুককে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের

  • রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual5 Ad Code

বিধবা নারী ভিক্ষুককেসুনামগঞ্জের তাহিরপুর থানা এলাকায় বিধবা নারী ভিক্ষুককে গণ ধর্ষণের ঘটনায় দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৪০) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৭)’কে অভিযুক্ত করে ওই মামলাটি দায়ের করা হয়।

Manual7 Ad Code

প্রসঙ্গত, ভাড়ায় থাকা বাসার দরজা ভেঙ্গে ঘুমন্ত শিশুকে পাশে রেখে বিধবা নারী ভিক্ষুককে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে ফেলে রেখে যায় দুই ধর্ষক।
সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি নিয়ন্ত্রিত কামড়াবন্দ এলাকায় গত বৃহস্পতিবার রাতে ওই গণ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা ও ভিকটিমের পারিবারিক সূত্র জানায়, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি চতুর্ভুজ গ্রামের বিধবা নারী (৩৫) ছয় বছর বয়সি শিশুসন্তাকে নিয়ে ভিক্ষা করে সংসার চালান। বর্ষা মৌসুম হওয়ায় হাওর তীরে গ্রামের বাড়িতে যাতায়াতে ঝুঁকির কারণে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে বাসা ভাড়া নেন তিনি। সেখানে বৃহস্পতিবার রাত ২টা থেকে সোয়া ২টার মধ্যে উপজেলার মোল্লাপাড়া গ্রামের দুই ব্যক্তি দরজা ভেঙে বাসায় ঢুকে ওই নারীকে ধর্ষণ করে।

ঘটনার পরপরই বৃহস্পতিবার ভোররাতে ও পরদিন শুক্রবার প্রতিবেশী ও এলাকার মুরব্বিদের বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ না করার জন্য ভিকটিমকে ভয় দেখায় অভিযুক্তরা।

Manual3 Ad Code

পরে শনিবার থানা পুলিশকে গণধর্ষণের বিষয়ে ভিকিটিম লিখিত অভিযাগ করেন।

Manual6 Ad Code

রোববার তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, ভিকটিম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!