বড়লেখায় প্রায় দেড় বছর পর শিক্ষাঙ্গণে প্রাণের স্পন্দন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বড়লেখায় প্রায় দেড় বছর পর শিক্ষাঙ্গণে প্রাণের স্পন্দন

  • রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দেড় বছর পর ফিরেছে প্রাণের স্পন্দন। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মূখর হয়ে উঠে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণ। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর আগমন ঘটেছে।

Manual6 Ad Code

দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফেরা উপলক্ষে কোন কোন প্রতিষ্ঠানের মূল ফটকে কর্তৃপক্ষ বেলুন ও কৃত্রিম ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করে রাখে। আবার কিছু স্কুলের শিক্ষক/শিক্ষিকারা তাদের প্রিয় শিক্ষার্থীদের ফুল দিয়েও বরণ করেন।

Manual1 Ad Code

রোববার সকালে আরকে লাইসিয়াম স্কুল, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!