কবিতা ।। দরদ ।। মমতাজ মম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কবিতা ।। দরদ ।। মমতাজ মম

  • বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
কবিতা ।। দরদ ।। কবি মমতাজ মম

Manual7 Ad Code

বাজানের আমলের একখান হাতাওয়ালা চেয়ারে-
আসন পাতি,
বাজানের শখের হুক্কাখান
বেজান হইয়া চাইয়া রয়,
লম্বা শ্বাস নিয়া পাতার বিড়িতেই
সুখের টান মারি।

Manual6 Ad Code

গাঙের গা জুড়াইন্যা বাতাসে
বউয়ের আহ্লাদি হাতের ছোঁয়া পাই!
ঠা ঠা রইদে ক্ষেতে লাগানো ধানের চারা গুলানের
ছাওয়াল মতন চাওন দেইখ্যা
কইলজাডা ভইরা যায়।

চক্ষু ঝাপসা হইয়া আহে,
পরানডা হুঁ হুঁ কইরা কাইন্দা ওঠে,
মনেপড়ে রোজ হাইঞ্জাকালে বাজান কেমুন দরদ মিশাইয়া
দারাজ গলায় গাজী-কালুর পুঁথি পড়ত সুর কইরা,
আমি হা হইয়া হুনতাম পক্ষিরাজ কেমনে উইড়া আহে।

Manual1 Ad Code

আহ! বাজান আমার…….
একদিন আমিও বাজান হমু!
পুঁথি পড়ুম কিনা জানিনা;
তয়;
বাজানের কিচ্ছা হুনামু পোলা-মাইয়্যারে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!