কমলগঞ্জে শিশু নির্যাতনকারী সাহাদাত গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে শিশু নির্যাতনকারী সাহাদাত গ্রেফতার

  • শনিবার, ১১ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে মোবাইল চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কমলগঞ্জ থানায় শুক্রবার রাতে শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত প্রধান আসামি কুরমা চা বাগান পঞ্চায়েত কমিটির সহ সভাপতি সাহাদাত হোসেনকে (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে চুরির অপবাদ দিয়ে ১২ ও ১৩ বছরের দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন করেন সাহাদতসহ আরও কয়েকজন।

Manual6 Ad Code

কুরমা চা বাগানের পঞ্চায়েত সভাপতি নারদ পাশিসহ কয়েকজন মিলে দুই কিশোরকে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে পেছনে হাত নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ছেলেদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিত এক শিশু মুন্না পাশির বড় ভাই রাজেশ পাশি বাদী হয়ে সাহাদাত হোসেনকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করে শিশু নির্যাতনের অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ চাম্পারায় চা বাগানে অভিযান চালিয়ে শিশু নির্যাতন মামলার প্রধান আসামী সাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান শিশু নির্যাতন মামলার প্রধান আসামী সাহাদাত হোসেনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!