শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব পরিবেশ দিতে হবে -মেয়র সিপার উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের শিক্ষা বান্ধব পরিবেশ দিতে হবে -মেয়র সিপার উদ্দিন

  • শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া পৌর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও করোনা পরিস্হিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীকে সুরক্ষা  সামগ্রী প্রদান করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কুলাউড়া  পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায়  স্কুল, কলেজ,মাদ্রাসা, কেজি স্কুল সমুহের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। মতবিনিময় সভায়  অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষাক্ষেত্রে বিরাজমান কিছু প্রতিবদ্ধকতার উল্লেখ করেন এবং পরামর্শমূল বক্তব্য প্রদান করেন। বক্তারা এরকম একটি  উদ্যোগ  গ্রহণ করায় পৌরসভার মেয়র সিপারসউদ্দিন আহমদকে ধন্যবাদ জানান।
মেয়র সিপার উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন একটি পরিপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে পৌরসভার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ছাত্র-ছাত্রী অভিভাবকরা যাতে নির্বিঘ্নে নিরাপথে প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে সেই ব্যবস্হা গ্রহণ করা হবে তিনি বলেন ছাত্র – ছাত্রীদের মেধা বিকাশে মেধা বৃক্তি চালু করা হবে।  শারিরিক ও মানসিক বিকাশে লাভের জন্য খেলাধুলাসহ এক্সট্রা কারিকুলামের ব্যবস্হা গ্রহন করা হবে।  তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুনাবলী জাগ্রত করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াকুব-তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম,  নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আমীর হোসেন,  পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু,  বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম,  রাবেয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, আনন্দ বিদ্যাপীটের অধ্যক্ষ সুজিত দে, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন্নাহার বেগম,  আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু সাইদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকী, প্রমুখ।
সভায় পৌর এলাকায় অবস্থিত ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!