বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

  • শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
আত্রাই :: গুড়নই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন। প্রতিনিধির পাঠানো ছবি

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ):: নওগাঁর আত্রাই উপজেলার গুড়নই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম । প্রায় পাঁচ যুগের আগে তৈরী পুরাতন এই ভবনের চারটি কক্ষ ব্যবহারের অযোগ্য হলেও এটি মেরামত বা সংস্কার করা হয়নি ।

Manual7 Ad Code

এলাকাবাসি জানায়, সরকারী ভাবে আনুমানিক ১৯৬০ সালের দিকে চার কক্ষ বিশিষ্ট এই ভবনটি নির্মিত হয়। বর্তমানে ভবনের ছাদ নষ্ট হয়ে খসে পড়ছে ছাদের পলেস্তার, এক্ই সাথে নষ্ট হয়ে খসে পড়ছে দেয়ালের ইট সিমেন্ট । যে কোন সময় বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।

Manual8 Ad Code

চার কক্ষ বিশিষ্ট একতলা ভবনের পাশাপশি পরে নব্বই দশকের শেষে তিন কক্ষের একতলা আরো একটি ভবন নির্মিত হয়। বিদ্যালয়ে সাতটি কক্ষের মধ্যে বর্তমানে চারটি রয়েছে চরম ঝুঁিকতে । করোনার প্রভাব কমে আসায় খুলেছে বিদ্যালয় । ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান নিয়ে উৎকন্ঠায় রয়েছে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী,সাত শিক্ষক ও কর্মচারী । গত বছর বন্যায় বিদ্যালয়ের তিনটি গাছ নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় মূল ভবনের সাথে নদী এসে লেগে গেছে। দ্রুত নদীভাঙ্গন রোধের পদক্ষেপ না নিলে ভবনটি নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে বলে জানিয়েছে গ্রামবাসি ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ন ভবন নিয়ে সকলেই শংকায় রয়েছে । বিদ্যালয়ের পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন করে ভবন নির্মাণ করা না হলে কোন অঘটন ঘটতে পারে । এ ছাড়া নদী ভাঙ্গন সমস্যাটি ও একটি বড় সমস্যা । তিনি দ্রুত ঝুঁকিপূর্ন ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ।

Manual2 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর জাহান খাতুন বলেন, জরাজীর্ন ঘরে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চালাতে হচ্ছে। কেননা মোট সাতটি ঘরের মধ্যে চারটি ঘরের অবস্থা অত্যন্ত নাজুক। আবার বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের ফলে প্রধান ভবনটি নদীগর্ভে বিলিনের সম্ভাবনা দেখা দিয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে চরম সমস্যায় রয়েছি ।

Manual6 Ad Code

আত্রাই উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান বলেন, বিদ্যালয়টির পুরাতন ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মানের উদ্যেগ নেয়া হবে । একই সাথে ওই বিদ্যালয়ের অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!