বিএনপি নেতার জামিনে আ’লীগ নেতাকর্মীদের আনন্দ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

 বিএনপি নেতার জামিনে আ’লীগ নেতাকর্মীদের আনন্দ মিছিল

  • শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ধর্ষণ মামলার আসামী বিএনপি নেতা রিয়াজুল হক জোদ্দার এর জামিনে ছাড়া পেলে আনন্দ মিছিল করে চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, চলতি বছরের গত ২৫ জুলাই উপজেলার চিলমারী ইউনিয়নের গাছবাড়ী এলাকায় নৌকায় তুলে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিচারক হয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করায় চিলমারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রিয়াজুল হক জোদ্দারকে ওই ধর্ষণ মামলার আসামী করা হয়। দীর্ঘদিন তিনি পলাতাক থাকার পর গত ১৭ সেপ্টেম্বরে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। মঙ্গলবার ১২ অক্টোবর তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তিতে সন্ধ্যায় চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ওই বিএনপি নেতাকে ফুলের মালা পড়িয়ে আনন্দ মিছিল করেন। আনন্দ মিছিলে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ৬ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী বকুল মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি আকবর আলী, ৮নং ওয়ার্ড সভাপতি চাঁন মিয়া, সেক্রেটারী রফিকুল ইসলামসহ দলের অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী।
এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে আলোচনা- সমালোচনার ঝড় উঠেছে।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও নয়ারহাট ইউপি চেয়ারম্যান আবু হানিফা বলেন, বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগের চেয়ারম্যান গওছল হক মন্ডল কর্তৃক জামিনে মুক্ত করার বিষয়টি রহস্যজনক। বিষয়টি পার্টির সভায় আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।
চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল বলেন, কে কি বলল তাতে যায় আসে না। রিয়াজুল হক জোদ্দার মুক্তি পেলে সকলে তাকে বরণ করেছে, সেখানে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি।
উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল বারী সরকার অভিযোগ অস্বীকার বলেন, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গওছল হক মন্ডল মানবিক কারণে তার জামিনের ব্যবস্থা করেছেন। জামিনে মুক্তির পর নিজ এলাকা ফিরলে স্থানীয় জনগণ তাকে ফুল দিয়ে বরণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews