রাজনগরে সুদের টাকা না পেয়ে শাহানাকে গলাটিপে হত্যার স্বীকারোক্তি দিলো ঘাতক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

রাজনগরে সুদের টাকা না পেয়ে শাহানাকে গলাটিপে হত্যার স্বীকারোক্তি দিলো ঘাতক

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Manual7 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহানা বেগম (৫১)কে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে ঘটনার মুলঘাতক মো: খলিল মিয়া ওরফে ফেছাদ (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুদের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে গলাটিপে হত্যার দায় স্বীকার করেন ঘাতক মো: খলিল মিয়া।

Manual3 Ad Code

ঘটনার প্রায় চার মাস পর ০৪ আগস্ট সোমবার রাতে রাজনগর থানা পুলিশ মোঃ খলিল মিয়া ওরফে ফেছাদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

গত ৩১ মার্চ সকাল আনুমানিক ৬টায় রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাহানা বেগমকে (৫১) নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আত্মীয়স্বজন কারো উপর কোন সন্দেহ নেই বলে বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে পুলিশকে জানানো হয়। রাজনগর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ১ এপ্রিল একটি অপমৃত্যু মামলা (নং-০৪/২০২৫) দায়ের করে।

পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্টে শাহানা বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে নিশ্চিত হয়ে নিহতের মেয়ে বিউটি বেগম রাজনগর থানায় হত্যা মামলা (নং-০৪, তারিখ: ০৪/০৮/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।

Manual7 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অরূপ সরকার ঘটনার সাথে জড়িত থাকার দায়ে একই গ্রামের মো: খলিল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো: খলিল মিয়া হত্যাকান্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খলিল মিয়া জানায়, নিহত শাহানা বেগম এলাকায় মানুষের কাছে সুদে টাকা লেনদেন করতেন। তার সাথেও শাহানা বেগমের সুদে টাকা লেনদেন ছিল। মূলত এই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শাহানা বেগমের সঙ্গে তার মনোমালিন্য হয়। ঘটনার দিন রাতে খলিল মিয়া ভিকটিমের বাড়িতে যায়। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে শাহানা বেগমকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে গলায় চাপ দিয়ে হত্যা করে।

Manual8 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করলে জানতে পারবো।।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!