আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপি নেতা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলা : পলাতক আসামি গ্রেফতার   মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : তিন বছরের হয়রানি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা : গ্রেফতার করে কারাগারে পাঠাল পুলিশ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ পাচারের অভিযোগ : তদন্তের আশ্বাস ইউএনও’র ওসমানীনগরে পারিবারিক কলহের জের স্ত্রী-শাশুড়িকে কুপিয়েছে জামাতা ছাতকে পিডিবির মেগা প্রকল্পের অনিয়ম দুনী‌তি: অতিরিক্ত প্রধান প্রকৌশলী বদলি হলেও নির্বাহী প্রকৌশলী বহাল তবিয়তে ! যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেলেন ছাতকের জিয়াউর রহমান কমলগঞ্জ আইনশৃঙ্খলার উন্নতিকল্পে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি কমর উদ্দিন আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি বড়লেখায় ডাকাতের গুলিতে নিজ দলের সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ;: নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর টহল টিম অস্ত্রসহ বিএনপি নেতাদের আটক করেছেন। আটককৃতদের সোমবার (0৪ আগষ্ট) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের খয়ের সরদারের ছেলে কামাল সরদার (৪০)। তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। একই ইউনিয়নের মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২)। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি। একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউসোব আলী সরদারের ছেলে ফারুক সরদার (৩৮)।

Manual3 Ad Code

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম বলেন, আত্রাই-রাণীনগর এলাকায় সেনাবাহিনীর টহল টিম ক্যাপ্টেন ফাহিম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত্রি আনুমানিক সারে দশটায় ভবানীপুর এলাকায় অভিযান চালান। অভিযানকালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেন। পরবর্তী রাত্রি ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় সোপর্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার
চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!