আক্কেলপুরে হলুদ তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আক্কেলপুরে হলুদ তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

  • মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code
নিশাত আনজুমান,আক্কেলপুর, জয়পুরহাট (প্রতিনিধি)::
গরমকালের তৃপ্তিদায়ক ও উপকারী ফল তরমুজ। আর এবছর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ক্ষেত থেকে পাকা ব্লাক বেবি জাতের তরমুজ কেটে বিক্রি করছেন কৃষক। ২১ শতক জমিতে ব্লাক বেবি জাতের তরমুজ চাষ করে ৭০ থেকে ৮০ দিনের মাথায় বিক্রি করছেন ১ লক্ষ ২০ হাজার টাকা। এমন দৃশ্য দেখা গেছে উপজেলার বেলঘরিয়া ও আওয়ালগাড়ি গ্রাম।
সরেজমিনে দেখা গেছে, আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের কৃষক জুয়েল হোসেনের তরমুজের ক্ষেতে।
কৃষক মো. জুয়েল হোসেন বলেন, এবছর আগাম তরমুজ চাষে ভালো ফলন হয়েছে। ২১ শতক জমিতে তরমুজ চাষ করেছি। এতে তার খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। অন্যান্য ফসলের তুলনায় তরমুজ বিক্রি করে কিছু টাকা লাভ করতে পারছি। চাষি জুয়েল হোসেন স্থানীয় বাজারে তা আকার ভেদে বিক্রি করছেন।
উপজেলা কৃষি অফিসার মো: শহিদুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার এমরান হোসেন, সহ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার তরমুজ ক্ষেতটি পরিদর্শন করেন এবং তরমুজ চাষিকে সার্বক্ষণিক পরামর্শ  দিচ্ছেন। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি করতে পারে এজন্য কৃষকদের পাশে থেকে কৃষি কর্মকর্তারা সহযোগিতা করছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!