কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual3 Ad Code

সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে উপজেলার ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। তাদের লাশ সীমান্তের ওপারে রয়েছে।

নিহতরা হলেন কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর আলী ওরফে আছই (২৫) ও একই গ্রামের হান্নান মিয়ার ছেলে আরিফ মিয়া (২২)।

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে আসকর ও আরিফ ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

কানাইঘাট থানার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনে বিজিবিকে জানানো হয়েছে। দুই বাংলাদেশির লাশ ভারত সীমান্তের ওপারে রয়েছে।

Manual3 Ad Code

নিহত দুজনের লাশ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে বলে বিজিবি জানিয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!