ওসমানীনগরে গোয়ালাবাজার হাই স্কুলের ৮৬ ব্যাচের মিলনমেলা সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন

ওসমানীনগরে গোয়ালাবাজার হাই স্কুলের ৮৬ ব্যাচের মিলনমেলা সম্পন্ন

  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার গোয়ালাবাজারে স্থানীয় রাজভোজন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এক ঝমকালো অনুষ্ঠানের মাধ্যমে মিলনমেলার আয়োজন করা হয়। গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮৬ ব্যাচের বন্ধু যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইমলাম তালুকদারের সৌজন্যে ও সভাপতিত্বে একই ব্যাচের বন্ধু সাংবাদিক জুবেল আহমদ সেকেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক।

মিলনলোয় বিশেষ অতিথি ছিলেন গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাহিদ আলী আজমী, সাবেক সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনু, সাবেক সহকারী শিক্ষক শংকর মোহন দত্ত।

Manual5 Ad Code

অনুষ্ঠানে ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন চার শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। মিলনমেলায় বক্তব্য রাখেন ৮৬ ব্যাচের শিক্ষার্থী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, একই ব্যাচের বন্ধু গোয়ালাবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী তাজ উদ্দিন, প্রধান শিক্ষক অজয় কুমার পাল, সন্ধ্যানী লাইফ ইনসুরেন্স কোম্পানী গোয়ালাবাজার শাখার ম্যানেজার অশোক দেব, ডা. মুকন্দ লাল নাথ ও আকবর খান।

Manual7 Ad Code

দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মিলনমেলায় আলোচনা সভায় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন শিক্ষক ও শিক্ষার্থীগণ। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮৬ ব্যাচের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। নেছে গেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ৮৬ ব্যাচের বন্ধুরা। পরে রাতের ডিনার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!