রাজনগরে প্রার্থীতা ফিরে পেলেন আকমল হোসেন : একজনের বাতিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন 

রাজনগরে প্রার্থীতা ফিরে পেলেন আকমল হোসেন : একজনের বাতিল

  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে আপীলে প্রার্থীতা ফিরে পেলেন টেংরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আকমল হোসেন। রবিবার বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের কার্যালয়ে আপীল শুনানী শেষে তার আবেদন মঞ্জুর করা হয়। তবে কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজমুল হক সেলিমের আপীল আবেদন না-মঞ্জুর করা হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২৯ নভেম্বর রাজনগরের ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এদিন টেংরা ইউনিয়নের আকমল হোসেন ও কামারচাক ইউনিয়নের নজমুল হক সেলিমের প্রার্থীতা বাতিল করেন রিটানির্ং কর্মকর্তা। এক খেলাপী ঋণ গ্রহীতার জামিনদাতা হিসেবে টেংরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. আকমল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়। তিনি এই ঘটনায় গত ২ ডিসেম্বর জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য কাগজপত্র উপস্থাপন করে আপীল করেন। এ প্রেক্ষিতে রবিবার (৫ ডিসেম্বর) বিকেলে আপীল শুনানীতে তার আবেদন যাচাই-বাছাই শেষে প্রার্থীতা মঞ্জুর করা হয়। এদিকে কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেন বর্তমান চেয়ারম্যান নজমুল হক সেলিম ও আতাউর রহমান। ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ের দিন নজমুল হক সেলিমকে বাদ দিয়ে আতাউর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে মর্মে দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়। এর প্রেক্ষিতে নজমুল হকের আবেদন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম রব্বানী। তিনিও প্রার্থীতা ফিরে পেতে আপীল করেন। রবিবার আপীল শুনানীতে তার আবেদন না-মঞ্জুর করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা।

টেংরা ও কামারচাক ইউনিয়নের রিটানির্ং কমর্ংকর্তা মো. গোলাম রব্বানী বলেন, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের একটি সিদ্ধান্তের কাগজ আমার কাছে এসেছে। এতে টেংরার আকমল হোসেনের আপীল আবেদন মঞ্জুর করা হয়েছে বলে উল্ল্যেখ করা হয়েছে। তবে কামারচাকের মো. নজমুল হকের আবেদন খারিজ করা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!