কমলগঞ্জে বিয়ের ৫ দিনের মাথায় পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে বিয়ের ৫ দিনের মাথায় পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

  • বুধবার, ১৫ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পশ্চিম বিভাগে কর্মরত নুর উদ্দীন (২২) নামের এক পুলিশ সদস্যের বিয়ের ৫ দিনের মাথায় আকস্মিক মৃত্যু ঘটেছে। সে উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মৃত কেয়াম উদ্দিনের ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, ১৫ দিনের ছুটি নিয়ে গত ১ জুলাই বাড়িতে এসে ১০ জুলাই বিয়ে করেছিলো সে। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার ১৫ জুলাই ভোর রাত ৪টায় নিজ বাড়িতে মারা যায় পুলিশ সদস্য নুর উদ্দীন।

Manual6 Ad Code

গ্রামবাসী সূত্রে জানা যায়, পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলে পুলিশ সদস্য নুর উদ্দীন গত ১ জুলাই আদমপুর ইউনিয়নের কোনাগাঁও নিজ গ্রামে আসেন। বাড়িতে এসে গত ৫ দিন আগে একই গ্রামে বিয়ে করেন। বিয়ের ৫ দিনের মাথায় বুধবার ভোর রাত ৪টায় তিনি অসুস্থ বোধ করলে তার স্ত্রী বাড়ির সবাইকে ডেকে আনার পর তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে বুধবার সকালে পুলিশ সদস্যরা মৃত পুলিশ সদস্য নুর উদ্দীনের বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে অস্বাভাবিক কোন কিছু লক্ষ করা যায়নি। এখন পর্যন্ত (বুধবার বেলা সাড়ে ৫টা পর্যন্ত) এ মৃত্যু নিয়ে এ পরিবারের কারো কোন অভিযোগ নেই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!