বড়লেখায় সরকারি স্কুলের ভুমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

বড়লেখায় সরকারি স্কুলের ভুমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

  • শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

লাখ টাকার গাছ কেটে আত্মসাৎ-

Manual5 Ad Code

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ লক্ষাধিক টাকার সরকারি ভুমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা মার্কেট নির্মাণ করছে। এর আগে তারা স্কুলের উক্ত ভুমির লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে আত্মসাৎ করেছে। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহসভাপতি নজরুল ইসলাম স্থানীয় দুই প্রভাবশালী আব্দুন নুর ও ফাওদুল ইসলামের বিরুদ্ধে ইউএনও বরাবরে অভিযোগ দিয়েছেন।

Manual7 Ad Code

অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা গেছে, ১৯৭১ সালে প্রতিষ্টিত উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৫৩ শতাংশ ভুমি রয়েছে। এরমধ্যে ২৯ শতাংশের ওপর নির্মিত একাডেমিক ভবনে চলছে শ্রেণী কার্যক্রম। সন্নিকটের ২৪ শতাংশ ভুমির ওপর রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি। ওই ভুমি স্থানীয় প্রভাবশালী আব্দুন নুর ও তার ছেলে ফাওদুল ইসলামের বসতবাড়ির সম্মুখে হওয়ায় তাদের লোলুপ দৃষ্ঠি পড়ে। গত ৩ ডিসেম্বর পিতা-পুত্র মিলে জোরপূর্বক স্কুলের ভুমির লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়। প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির বাধা-নিষেধ সত্ত্বেও তারা গত ১২ ডিসেম্বর স্কুলের ভুমি দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু করেছে। এতে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাতের আধারে প্রভাবশালীরা স্কুলের ভুমিতে মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যেতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন।

এব্যাপারে আব্দুন নুর ও তার ছেলে ফাওদুল ইসলাম জানান, তারা জালাল উদ্দিন নামক এক ব্যক্তির নিকট থেকে ভুমি বিনিময় সূত্রে মালিক হয়ে এ ভুমিতে মার্কেট নির্মাণ করছেন। তবে তাদের নামে উক্ত ভুমির রেজিষ্ট্রেশনকৃত কোনো দলিল নেই বলে জানান।

Manual7 Ad Code

স্কুলের প্রধান শিক্ষক রহিমা বেগম জানান, বসতবাড়ির সম্মুখে হওয়ায় তারা সরকারি ভুমির গাছ আত্মসাতের পর জোরপূর্বক মার্কেট নির্মাণ করছেন। প্রশাসন তড়িৎ ব্যবস্থা না নিলে আসন্ন শীতকালিন বন্ধের সময় স্কুলের ভুমি বেদখল হওয়ার আশংকা রয়েছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, অভিযোগ পেয়েছেন। স্কুলের সরকারি ভুমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হবে। দ্রুত ব্যবস্থা নিতে তিনি সহকারি কমিশনার (ভুমি)-কে নির্দেশ দিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews