কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় মাহিনের মর্মান্তিক মৃত্যু: পলাতক ময়নুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় মাহিনের মর্মান্তিক মৃত্যু: পলাতক ময়নুল

  • বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় এক সড়ক দূর্ঘটনায় মাহিন নামক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১৫ ডিসেম্বর’২১ ইং বিকাল সাড়ে ৫ টার দিকে কুলাউড়া শহরের উত্তরবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাহীনের পিতা আব্দুল নুর বাদী কুলাউড়া থানায় একটি হত্যা মামলা (নং-১৯৮/২১) দায়ের করেছেন।

Manual2 Ad Code

মামলার এজহার থেকে জানা যায়, গত বুধবার (১৫ ডিসেম্বর’২১) বিকালে মাহিন আহমদ ও ময়নুল আলম নামে দুই যুবক মোটরসাইকেল যোগে কুলাউড়ায় আসছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন ময়নুল আলম। এসময় কুলাউড়া শহরের উত্তরবাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে ময়নুল সড়কের এক পাশে এবং মাহিন ট্রাকের চাকার নিচে গিয়ে সিটকে পড়েন। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষনা করেন। মাহিনের মাথা ফেটে গিয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

এদিকে ঘটনার খবর পেয়ে মাহিনের পিতা আব্দুল নুর হাসপাতালে ছুঠে আসেন। এসময় নিজ সন্তানকে মৃত দেখে ক্ষিপ্ত হয়ে ময়নুল আলম (২৩) এবং অজ্ঞাত ট্রাক চালককে আসামী করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা (নং-১৯৮/২১) দায়ের করেন। এ মামলায় ময়নুল আলমকে ১নং আসামী করেন তিনি। মামলার খবর পেয়ে ইব্রাহীম আলী ছেলে ময়নুল আলম প্রাণের ভয়ে আত্মগোপনে চলে যান। অপরদিকে মামলার ১ নং আসামী ময়নুল আলমকে আটক করতে চারিদিকে চিরুনী অভিযান চালাচ্ছে কুলাউড়া থানা পুলিশ। ঘটনার পর থেকে ময়নুল আলমের স্ত্রীকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বাপের বাড়িতে গিয়েও কোন আশ্রয় না পেয়ে অসহায়ের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় জাজা বরের মতো জীবনযাপন করছেন ময়নুলের স্ত্রী।

Manual1 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার এসআই (মামলার তদন্তকারী কর্মকর্তা) মোহাম্মদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহিন হত্যার ঘটনায় ময়নুল আলমকে ১নং আসামী করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামী ময়নুলকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!