কুলাউড়ায় জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন : শীর্ষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ায় জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন : শীর্ষে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়

  • বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজারের কুলাউড়ায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা ও ৪টি ভোকেশনালের ৬ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৬ হাজার ২৪৩ জন। অকৃতকার্য হয়েছে ২২০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন।

কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় কুলাউড়া উপজেলা থেকে মাধ্যমিকে মোট ৫ হাজার ২৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৫ হাজার ৮১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৬৬ জন। পাসের হার ৯৬ দশমিক ৮৯ শতাংশ। দাখিল পরীক্ষায় মোট ৮৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৮৩১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। পাসের হার ৯৫ দশমিক ৫২ শতাংশ। ভোকেশনাল পরীক্ষায় মোট ৩৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৩৩১ জন। পাসের হার ৯৫ দশমিক ৭৯ শতাংশ।

উপজেলায় মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে শতভাগ সাফল্যে অর্জন করেছে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। লংলা ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল থেকে ১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

Manual3 Ad Code

মাদ্রাসায় শতভাগ পাশ করেছে দারুছুন্নাহ ইসলামিয়া আলীম মাদ্রাসা। ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসায় ৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে, ভাটেরা সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসায় ২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে, ভূকশিমইল আলিম মাদ্রাসায় ৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। বরমচাল হযরত খন্দকার দাখিল মাদ্রাসায় ৩৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

এদিকে উপজেলা পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা হয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতি বছরের ন্যায় এ বছরও বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ ২৮টি জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এ বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২২৮ জন। জিপিএ- ৫ পেয়েছেন ২৮ জন। এ গ্রেড পেয়েছেন ১০৪ জন এবং এ- পেয়েছেন ৪৩ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। দ্বিতীয় স্থান অর্জন করা নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ২১ শতাংশ। তৃতীয় স্থান অর্জন করা আলী আমজদ উচ্চ বিদ্যালয় থেকে মোট ২৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে পাস করেছে ২৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৯৬ দশমিক ৫৮ শতাংশ।

Manual1 Ad Code

মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান, গত বছরের ফলাফলের চেয়ে এবার মাধ্যমিক পর্যায়ে এসএসসিতে জিপিএ-৫ অনেকটা বেড়েছে। পাশের হারও বেড়েছে। পাশাপাশি দাখিল এবং ভোকেশনালেও বিগত বছরের চেয়ে পাশের হার বেড়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews