কুলাউড়ার সুলতানপুর বালিকা স্কুলে জেলা পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ার সুলতানপুর বালিকা স্কুলে জেলা পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কুলাউড়া উপজেলার পৃথিমপাশার সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ৩০ ডিসেম্বর বিকেলে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।

বিদ্যালয়ের এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী চৌধুরীর সভাপতিতে¦ ও শিক্ষক জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নেতা আলী হায়দার, প্রধান শিক্ষক নাজমা খানম চৌধুরী, আব্দুল মতিন, শেখ মছলু মিয়া, রইছ উদ্দিন চৌধুরী, ইকবাল হোসেন চৌধুরী, ফরহাদ হোসেন, পার্থ দাস, আব্দুল হাসিম মিঠু, আবুল হোসেন, আবু জায়েদ পাপ্পু প্রমূখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান তার বক্তব্যে বলেন, নারী শিক্ষার প্রসারে সরকারের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সুলতানপুর বালিকা স্কুলে ভবনসহ অন্যান্য সমস্যা সমাধান করা হবে। এসময় তিনি স্কুলের জমি নিয়ে জটিলতা নিরসনের আশ^াস প্রদান করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews