সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয়

সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

Manual2 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া :

কুলাউড়ায় সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯টি মামলায় ২০ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার রবিরবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৭টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫শ টাকা এবং স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২ জনকে ১ হাজার টাকাসহ মোট ২০ হাজার ৫শ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে রবিরবাজার গরুর হাট পরিদর্শন করা হয়। এসময় কুলাউড়া থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!