ফুলবাড়ীতে ভূট্টা চাষে বাম্পার ফলনের আশা কৃষকদের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে ভূট্টা চাষে বাম্পার ফলনের আশা কৃষকদের

  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
ফুলবাড়ী :: ভুট্টা ক্ষেতের একজন কৃষক। প্রতিনিধির পাটানো ছবি।

Manual1 Ad Code

রতি কান্ত রায়, কুড়িগ্রাম :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুট্টা চাষে ঝুকছেন কৃষকরা ।  অল্প শ্রম, কম খরচ এবং বেশি লাভ হওয়ায় ভুট্টার চাষে আগ্রহ বাড়ছে এ অঞ্চলের কৃষকদের। তাই বর্তমানে ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নেই ভূট্টার চাষ চোখে পড়ার মতো।

Manual4 Ad Code

বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরামের ভূট্টা চাষি নির্মল চন্দ্র রায় বলেন , ভূট্টা চাষে খরচ কম এবং লাভ বেশী একারণে আমরা ভূট্টা চাষ করি। তিনি বলেন এ বছর ৫বিঘায় বাম্পার ও এল বুরুশ জাতের ভূট্টা চাষ করেছি। ভূট্টা চাষে বিঘা প্রতি খরচ হয় ৫-৭হাজার টাকা ও বিঘা প্রতি ফলন হয় ৩৩-৩৪ মণ পর্যন্ত। বিঘা প্রতি ভূট্টা বিক্রি হয় ১৬-১৭ হাজার টাকা আর খরচ বাদে লাভ হয় ১০হাজার-১১ টাকা পর্যন্ত।

Manual1 Ad Code

একই ইউনিয়নের চাষি শফিকুল ইসলাম ও কৃষ্ণ চন্দ্র রায় বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে ভূট্টার বাম্পার ফলনের আশা করছি আমরা।

Manual2 Ad Code

উপজেলা কৃষি কর্মকর্তা লিলুফা ইয়াছমিন বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে এ বছর ১৬৫০ হেক্টর জমিতে ভূট্টার চাষ হয়েছে।

Manual3 Ad Code

এছাড়াও আমরা প্রণোদনা সহায়তা হিসাবে ৭৮০ জন কৃষককে ২কেজি করে বীজ, ১০কেজি এমওপি ও ২০কেজি ডিএপি সার বিনামুল্যে দিয়েছি।

উপসহকারি কৃষি কর্মকর্তাগণ সব সময় ও যেকোন সমস্যায় কৃষকদের পাশে থেকে পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভূট্টার ভালো হবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!