আত্রাইয়ে শীতে বিপর্যস্ত শ্রমজীবীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ

আত্রাইয়ে শীতে বিপর্যস্ত শ্রমজীবীরা

  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
আত্রাই :: ঘন কোয়াশায় আচ্ছন্ন সড়ক। প্রতিনিধি পাঠানো ছবি

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ :: মাঘের কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত নওগাঁর আত্রাই নদীর তীরবর্তী দরিদ্র শ্রমজীবীদেরর জনজীবন । বিশেষ করে ছিন্নমূল মানুষের অবস্থা চরমে ।

Manual3 Ad Code

গত কয়েক দিনের বেড়ে চলা শীতের তীব্রতায় সন্ধ্যা নামার সাথে বৃষ্টির মতো ভরে  কোয়াশা। সেই সাথে বইছে  ঠান্ডা বাতাস । যার ফলে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে এ অঞ্চলে। হাড় কাঁপানো শীতে কষ্ট দিন পার করছেন খেটে খাওয়া শ্রমজীবীরা । শীতের তীব্রতায় কাজে যোগ দিতে না পেরে উপার্জনহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তাদের অনেকের নেই শীতের গরম কাপড়। যার ফলে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী নারী ও বৃদ্ধারা।

Manual7 Ad Code

সোমবার (১৭ জানুয়ারী) দিনব্যাপী সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়, শ্রমজীবী নারীদের একটি উল্লেখযোগ্য অংশ কাজ করেন বাড়িতে ও বিভিন্ন ফসলের মাঠে। তারা জানান, ভোরে ঘুম থেকে ওঠে নিজেই রান্না-বান্না করতে হয় । এই শীতে সাংসারিক কাজকর্ম সেরে কর্মস্থলে যেতে তাদের অনেক কষ্ট হয়।

কথা হয় আত্রাই উপজেলার ভবানীপুর গ্রামের শ্রমজীবী নারী ময়নার সাথে তিনি জানান, খুব সকাল সকাল তাকে ঘুম থেকে উঠে রান্না-বান্না শেষে সন্তানদের জন্য তাকে কর্মস্থলে আসতে হয়। কয়েক দিনের শীতে তাকে কর্মস্থলে আসতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পেটের দায়ে অনেকেই দিনমজুর হিসেবে মাটি কেটে, ইটভাটায় কাজ করে জীবিকানির্বাহ করেন। এদের মধ্যে অনেকই রয়েছে বৃদ্ধ। শীতের তীব্রতা ও গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

Manual3 Ad Code

ইটভাটায় কর্মরত সাজেদুর রহমান জানান, তার বাড়ি কিশোরগঞ্জ । পেটের দায়ে বৃদ্ধ বয়সে কাজ করছেন ইটভাটায় । থাকেন ইটভাটার এক খুপড়ি ঘরে । তিনি বলেন শীতের কারণে রাতে মাঝে মাঝে মনে হয় হাত-পা ঠান্ডায় বরফ হয়ে গেছে ।

Manual8 Ad Code

উপজেলার শাহাগোলা গ্রামের অটোরিকশা চালক রহিম বলেন, সকাল বেলা গাড়ি নিয়ে বের হলেও শীতের তীব্রতা বৃদ্ধি থাকায় লোকজন কম থাকে । এজন্য তাকে গাড়ি নিয়ে বসে থাকতে হয় । এসব নিম্নআয়ের বিভিন্ন পেশার মানুষ চায় স্বাভাবিকভাবে বাঁচতে । শীতের তীব্রতা তাদের এ বেঁচে থাকার অধিকারও যেন কেড়ে নিতে চাচ্ছে । এজন্য এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকার সদয় হয়ে পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশাই করছেন তারা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!