বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া মাদ্রাসায় ভুমি দান : সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া মাদ্রাসায় ভুমি দান : সংবর্ধনা

  • শনিবার, ১৮ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা  ::

বড়লেখার দক্ষিণভাগ মোহাম্মদিয়া (টিলাবাজার) দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় স্বতন্ত্র মহিলা বিভাগ খোলার জন্য ১৫ লাখ টাকার ১৫ শতাংশ ভুমি দান করেছেন আলহাজ শামছুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ শামছুল হক। তিনি কাতার বিএনপির সাধারণ সম্পাদক ব্যবসায়ী শরিফুল হক সাজুর বাবা। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি মাদ্রাসা কমিটির হাতে দানকৃত ভুমির দলিল হস্তান্তর করেন। এ উপলক্ষে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

Manual3 Ad Code

বড়খলা (কাঠালতলী) বশিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলা উদ্দিনের সভাপতিত্বে ও এম সামছুল হকের পরিচালনায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ভুমি দানকারী শিক্ষানুরাগী আলহাজ শামছুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ সাব্বির আহমদ, আমেরিকা প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিন তাপাদার, মাদ্রাসা কমিটির সভাপতি ইমান উদ্দিন, সমাজসেবক ফখরুল ইসলাম শুনু, আব্দুল মুকিত লুলু, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন লতা, ছমির উদ্দিন, কাতার প্রবাসী জামাল উদ্দিন আহমদ, দক্ষিণভাগ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হক, সাংবাদিক আব্দুর রব, কাতারস্থ আল এহসান সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্বাস উদ্দিন, জামেয়া ইসলামিয়া আজিমগঞ্জ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির, দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসার মোহতামিম কাওছার আহমদ, মুফতি খায়রুল ইসলাম, মহিউদ্দিন আহমদ আদনান, হাফেজ খলিলুর রহমান শাহীন, নাদের আহমদ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!