বড়লেখায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বড়লেখায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ

  • শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মো. কাওছার আহমদ প্রবাস ফেরৎ তাজ উদ্দিনের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচার এবং নানা রকম হুমকি-ধমকির অভিযোগে শুক্রবার রাতে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

Manual4 Ad Code

জিডির অভিযোগ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ কাওছার আহমদ বিগত ২২ বছর ধরে দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসায় কর্মরত। হঠাৎ ৩ বছর পূর্বে প্রবাস ফেরৎ তাজ উদ্দিন তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মানহানিকর অপপ্রচারে লিপ্ত হন। স্থানীয়ভাবে অধ্যক্ষ কাওছার আহমদ এসবের বিচারপ্রার্থী হন। এর পরিপ্রেক্ষিতে সালিশ বৈঠকে অভিযুক্ত তাজ উদ্দিন ৫০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে মিথ্যা অপপ্রচারের জন্য লিখিতভাবে দুঃখপ্রকাশ ও ক্ষমা চান এবং ভবিষ্যতে এধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। কিন্ত শুক্রবার থেকে বিভিন্ন মাধ্যমে তাজ উদ্দিন অধ্যক্ষ কাওছার আহমদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা চালাতে থাকেন। এছাড়া মাদ্রাসায় কিভাবে চাকরি করেন তাও দেখে নেওয়ার হুমকি-ধমকি দিচ্ছেন। এতে অধ্যক্ষ কাওছার আহমদ বড় কোনো ক্ষতির আশংকায় আতংকিত।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার শনিবার দুপুরে প্রবাস ফেরৎ তাজ উদ্দিনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!