কুলাউড়ায় ১১০ জন করোনা জয়ী পেলেন প্রধানমন্ত্রীর উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয় বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি 

কুলাউড়ায় ১১০ জন করোনা জয়ী পেলেন প্রধানমন্ত্রীর উপহার

  • সোমবার, ২০ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনা যুদ্ধে জয়ী ১১০ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে নগদ দেড় লক্ষ টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে। সোমবার ২০ জুলাই দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অর্থ প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী করোনা জয়ীদের হাতে এই নগদ অর্থ তুলে দেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, কুলাউড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. সুলতান আহমদ, সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ।

Manual3 Ad Code

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দ থেকে উপজেলার ১১০ জন করোনা জয়ীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এরমধ্যে একই পরিবারের একাধিক সদস্যদের ক্ষেত্রে ৪৫০০-৫০০০ টাকা করে ও ব্যক্তিগত পর্যায়ে ১৫০০ টাকা করে মোট দেড় লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!