কুলাউড়া প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে আনন্দ ভ্রমণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়া প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে আনন্দ ভ্রমণ

  • রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ার প্রাথমিক শিক্ষা পরিবারে আয়োজনে আনন্দ ভ্রমণ ২০২২ অনুষ্ঠিত হলো। ১২ ফেব্রুয়ারি শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর ছিলো আনন্দ ভ্রমণস্থল। শিক্ষা অফিসের কর্মকর্তারাও হয়েছিলেন এই আনন্দ ভ্রমণের সহযাত্রী।

Manual6 Ad Code

সকাল ৮টায় কুলাউড়া প্রাথসিক শিক্ষা অফিসের সামনে থেকে শুরু হয় সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা আর রাত ১০টায় আপন শহরে ফিরে শেষ হয় দিনময় আনন্দ বিনোদনের।

Manual5 Ad Code

শিক্ষকদের আনন্দ ভ্রমণে ছিলেন কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূঁঞা, সহকারী শিক্ষা অফিসার মামুনুর রহমান ও সৌরভ গোস্বামী, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মুহিব উল্লাহ,  শিক্ষা অফিসের সহকারী আবু বক্কর ও উপজেলা রিসোর্স সেন্টারের অফিস সহকারী সফিকুল ইসলাম ।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ঠিকাদার মো. আতাউর রহমান, সাউথ ইস্ট ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার অপারেশন সুয়েবুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা্ জিয়াউর রহমান প্রমুখ।

শিক্ষা পরিবারের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন নাহার, সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল মুহাইমিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

Manual6 Ad Code

পুরো আনন্দ ভ্রমণটি যাদের অক্লান্ত পরিশ্রমে সফলতা পায় তারা হলেন প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন নাহার এবং সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!