কুড়িগ্রামে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

  • মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি ::

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার কুড়িগ্রাম জেলা প্রশাসক চত্বরের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদের ব্যানারে ৮ দফা দাবী নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এসময় বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক এস.এম সালাহউদ্দিন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল কবীর, শিক্ষক নেতা মামুন সেলিম, গোলাম আজম, তাসাদ্দুক হোসেন তাপস প্রমুখ।

বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্বজনিন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করা হোক। করোনাকালিন সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় শিক্ষকরা তাদের বেতনের সাথে সমন্বয় করে চলতে পারছেন না। পরে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ ৮দফা দাবী পুরণের লক্ষ্যে একটি স্মারকলিপি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর হস্তান্তর করেন তারা।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!