কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কবি মনিরুজ্জামান বাদলের তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, ঢাকা ::

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কবি মনিরুজ্জামান বাদল লিখিত ‘জীবনের বিভূষা’, ‘জোছনায় বৃষ্টি’ এবং ‘লোহার শিকল’ নামের তিনটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। শুক্রবার একুশে বই মেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন চত্বরে বই তিনটির মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বই জ্ঞানের আলো জ্বালায়, সত্য মিথ্যার প্রভেদ বুঝায় এবং কুসংস্কার ও সমাজের অবক্ষয় হতে রক্ষা করে। মন্ত্রী বলেন, মনিরুজ্জামান বাদলের মতো শিক্ষিত লোকদের আরো বেশি করে লিখতে হবে, তবেই দেশের মানুষ উপকৃত হবে। মন্ত্রী বলেন, সুনিপুণ শব্দ ব্যবহারের নিজস্ব ভিন্নতা ও গতিশীল অথচ সহজবোধ্য বর্ণনা এবং অন্তরের শক্তিশালী আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশের কারণে তার কাব্যগ্রন্থগুলো হয়ে ওঠে সুপাঠ্য।

মন্ত্রী বলেন, আজকের অন্যতম মোড়ক উন্মোচিত কাব্য ‘জীবন বিভূষা’য় কবি জীবনকে ঘিরে মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার ছবি একেছেন শিল্পীর দক্ষতায়। প্রেম ভালোবাসার কবিতার সমাহার ‘জোছনার বৃষ্টি’ আনন্দ, বেদনা এবং মনোজগতের জটিল অনুভূতির কাব্য। মানবিক মূল্যবোধ ও ভালোবাসার এই সংকটময় পরিস্থিতিতে কবি মনিরুজ্জামান বাদল সাহসী উচ্চারণে অনিবার্য সত্যকে উন্মোচন করার চেষ্টা করেছেন তার কাব্য ‘লোহার শিকলে’। তিনি বলেন, কাব্যগ্রন্থগুলোতে একজন জাত কবির অপূর্ব দক্ষতায় রূপক ও উপমার শৈল্পিক ব্যবহার পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে বলে আমি বিশ্বাস করি।

Manual2 Ad Code

উল্লেখ্য, কবি মনিরুজ্জামান বাদলের কাব্যগ্রন্থগুলো প্রকাশ করেছে অয়ন প্রকাশন। গত একুশে মেলায় ‘ঘাসফুলের গয়না’ ও ‘একাত্তর একটি মহাকাব্য’ শিরোনামের দুটি অসাধারণ কাব্যগ্রন্থও প্রকাশ করেছিলো অয়ন প্রকাশন। অনলাইন গ্রন্থ পরিবেশক রকমারি ডট কম থেকেও যে কেউ সংগ্রহ করতে পারবে অনিন্দ সুন্দর প্রচ্ছদের এই বইগুলো।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!