কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • শনিবার, ৫ মার্চ, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকাল ৪টায় কমলগঞ্জ বহুমুখী মডেল সরকারি হাইস্কুল মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। উদ্ধোনী খেলায় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি ৩-১ গোলে হারিয়ে রাজনগর সবুজ বাংলা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের নাঈম।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, মৌপবিস কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব । স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

Manual2 Ad Code

টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মুজিবুর রহমান দুলু। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!