লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতাম-  যুগ্ম-সচিব নুরুল হক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতাম-  যুগ্ম-সচিব নুরুল হক

  • শনিবার, ২৬ মার্চ, ২০২২

Manual5 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব এ জেড নুরুল হক বলেন- ‘আমি লুঙ্গি পরে, খালি পায়ে স্কুলে যেতাম। আধুনিকতার স্পর্শ আমরা পাইনি। বিসিএসে আমাদের ব্যাচে ৩০০ জনের মতো উত্তীর্ণ হয়েছে। অর্ধেকই গ্রামের ছেলে।’
গত বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
এ জেড নুরুল হক শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের চেতনায় দেশ প্রেম জাগ্রত করতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক মুক্ত সমাজ বিনির্মাণ ভূমিকা রাখতে হবে। শিক্ষক ও গুরুজনদের সর্বদা সম্মান করত হব।’
এসময় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও এইচএসসি ২০২১ উত্তীর্ণদের বিদায় সংবর্ধণা প্রদান করা হয়েছে।
আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি নবাব আলী নকি খানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মো: আব্দুল কাদিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মা: আব্দুল মতিন, সাবেক সভাপতি মো: খোরশেদ উল্ল্যাহ, আওয়ামীলীগ নেতা নবাব আলী সাজ্জাদ খান, প্রভাষক সুজল মিয়া প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির নবাগত ২৩৪ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিয়ে বরণ ও ২০২১ সালের এইচএসসি উত্তীর্ণ ৮৭ জন মেধাবী শিক্ষার্থীকে বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কুলাউড়া উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এ জেড এম নুরুল হক। এ সময় মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!