ওসমানীনগরে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ওসমানীনগরে ৮ বছরের শিশু ধর্ষণের শিকার : গ্রেফতার ১

  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, ওসমানীনগর ::

Manual3 Ad Code

সিলেটের ওসমানীনগরে বিস্কুট ও ৫ টাকা প্রদানের লোভ দেখিয়ে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করেছে সাইফুল ইসলাম (২২) নামের এক তরুণ।  বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার ইউপির কলারাই গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাইফুল কলারাই গ্রামের ধন মিয়ার ছেলে।

ধর্ষণের ঘটনায় নির্যাতিতা শিশু কন্যার পিতা বাদি হয়ে  শুক্রবার দুপুর দেড়টার দিকে ২জনকে আসামি করে ওসমানীনগর থানায় একটি (মামলা নং-০৯) দায়ের করেন। মামলায় সাইফুলকে প্রধান আসামি এবং ধর্ষণ করতে সাইফুলকে সহায়তার অভিযোগ এনে একই গ্রামের আব্দুল জব্বারের ১০ বছরের শিশু পুত্রকে ২ নং আসামি করা হয়। থানায় মামলা দায়েরের পর পর অভিযান চালিয়ে পুলিশ ছাইফুর রহমানকে (১০) গ্রেফতার করে। ঘটনার মূলহোতা পলাতক রয়েছে।

Manual7 Ad Code

এদিকে গতকাল শুক্রবার সকালে ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসিও) প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত শিশু ছাইফুরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি সুজিত কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার গোয়ালাবাজার ইউপির কলারাই গ্রামের ৮ বছরের এক শিশু কন্যাকে একই গ্রামের পাশের বাড়ির ধন মিয়ার ছেলে সাইফুর রহমান অপর এক শিশু ছাইফুর রহমানের সহযোগীতায় বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ধর্ষকের নিজ বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। নির্যাতিতা শিশুর পিতা বাদি হয়ে ধর্ষণ মামলা করলে ধর্ষণে সহযোগীতাকারী শিশু ছাইফুরকে গ্রেফতার করা হয়। মামলার প্রধান আসামী সাইফুরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!