শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে কোম্পানির বাঁধা বিক্ষোভ ও মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে কোম্পানির বাঁধা বিক্ষোভ ও মানববন্ধন

  • মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি পাকা রাস্তা নির্মাণ কাজে ফিনলে চা কোম্পানি কর্তৃক বাধা প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় ফিনলের ভাড়াউড়া চা বাগানের নাট মন্দিরের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় কয়েকশো নারী-পুরুষ চা শ্রমিক।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এই পাকা রাস্তার কাজ শুরু করেছে। চা বাগানের ভিতর দিয়ে ভুরভুরিয়া-কলাপুর রাস্তাটি নির্মাণ করে দেওয়ার দীর্ঘদিনের দাবি ছিল এই অঞ্চলের চা শ্রমিকদের।

Manual1 Ad Code

তারা আরো বলেন রাস্তাটি নির্মাণ করা হলে ১০ থেকে ১২ টি চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। রাস্তাটি নির্মাণ হলে চা শ্রমিক সন্তানদের স্কুল-কলেজে যাতায়াতের সুবিধা হবে। তারা খুব সহজে ডেলিভারি রোগী সহ সব ধরনের রোগী নিয়ে দ্রুত মেডিকেলে যেতে পারবে।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে রাস্তার ভাঙ্গাচুরা অবস্থা। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। এ অবস্থায় ডেলিভারি রোগী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে অনেক সময় রাস্তার মধ্যে বাচ্চা প্রসব হয়। এতে অধিকাংশ রোগীর মৃত্যুর ঝুঁকি থাকে।

Manual4 Ad Code

তারা আরো অভিযোগ করেন, চা শ্রমিকদের উন্নয়ন দেখলে কোম্পানিরা বিভিন্ন ভাবে বাধা প্রয়োগ করে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কম্পানি কর্তৃক রাস্তার কাজে বাধা প্রদান। বিক্ষোভ সমাবেশে চা শ্রমিকরা স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান রাস্তার কাজ দ্রুত সম্পাদন করার জন্য।

Manual5 Ad Code

এর আগে সোমবার সকালে বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের প্রবেশ মূখে সে রাস্তাটি নির্মাণ না করার দাবীতে মানববন্ধন করেছে চা শ্রমিকরা। তারা জানায়, চা বাগানের সেকশন দিয়ে রাস্তা নির্মাণ করলে বাগানের বাসীদের চলাচলে তাদের নিজেস্ব স্বাধীনতা থাকরে না । তাছাড়া এ সড়ক দিয়ে গণহারে যানবাহন চলাচল করলে সড়কে চা শ্রমিকরা দূর্ঘটনায় পড়তে পারে।

উল্লেখ্য, গত বুধবার (১৩ এপ্রিল) বিটিআরআই চৌমোহনায় ৪ কোটি টাকা ব্যয়ে ৮.১ ৯০ কিলোমিটার রাস্তা কাজের শুভ উদ্বোধন করেন, স্থানীয় এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!