কমলগঞ্জে নিখোঁজের ২ দিন পর ধলাই নদী থেকে চা শ্রমিকের মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কমলগঞ্জে নিখোঁজের ২ দিন পর ধলাই নদী থেকে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগানের পাহাড়ি ছড়ায় গরুর ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়া চা শ্রমিকের মরদেহ উদ্ধার হলো দুদিন পর।

পরিবার সুত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের ধলই চা বাগানের দুই সন্তানের জনক চা শ্রমিক রামশ্বর গড় (৪৫) গত বুধবার বিকাল সাড়ে ৪টায় সীমান্ত এলাকার নো-ম্যান্স ল্যান্ড এলাকায় ধলই নদীর সাথে সংযুক্ত একটি পাহাড়ি ছড়ার দিকে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিল । সে ধলই চা বাগানের মৃত মংড়ু গড়ের ছেলে ।

ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজে তাকে না পেয়ে বাগান পঞ্চায়েত ও কর্তৃপক্ষের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি কমলগঞ্জ থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

বৃহস্পতিার দুপুরে খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ধলই নদীর বিভিন্ন স্থান ঘুরে নিখোঁজ চা শ্রমিক রামেশ্বর গড়ের সন্ধান পাননি।

Manual7 Ad Code

এদিন বিকালে কমলগঞ্জ ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানালে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের টিম নিখোঁজ হওয়া স্হানে অভিযান পরিচালনা করে তার সন্ধান না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে খবর দেয়া হয়।

Manual5 Ad Code

এদিকে কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকার রাসেল নামের এক যুবক কাঠ খুঁজতে গিয়ে ধলাই নদীর রেল সেতু থেকে চারশ গজ দূরে গাছ বল্লির মধ্যে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসিকে জানায়।

দুপুরে স্হানীয়রা বিষয়টি সংবাদকর্মীদের জানালে, সংবাদকর্মীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর আড়াই টার দিকে কমলগঞ্জের ফায়ার সার্ভিসকর্মী ও ডুবুরি টিম মরদেহটি উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ্দ করে। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন তার লাশ শনাক্ত করে। পরিবারের সদস্যদের আবেদনের পেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ছড়া ও ধলই নদীতে প্রচুর পানির স্রোতে তার লাশ ১৪ কিঃমিঃ দূর নিয়ে এসেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!