কুলাউড়ায় রেললাইনে পড়েছিলো অজ্ঞাত নারীর লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয় বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি 

কুলাউড়ায় রেললাইনে পড়েছিলো অজ্ঞাত নারীর লাশ

  • বুধবার, ২০ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়ায় উপজেলার গুপ্তগ্রাম এলাকায় রেললাইনের ওপর পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক নারী (৪২) লাশ (১৯ এপ্রিল) মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

Manual2 Ad Code

বুধবার (২০ এপ্রিল) সকালে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার কাদিপুরের গুপ্তগ্রাম এলাকার রেললাইনের উপর নারীর লাশ পড়ে থাকার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজনের ধারণা।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ওসি শ.ম কামাল হোসেন জানান, গুপ্তগ্রাম এলাকার রেললাইনে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মহিলার পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, ঘটনাটি কখন ঘটেছে তা কেউ বলতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!