কমলগঞ্জে চা বাগানে পুলিশি অভিযানে চোলাই মদসহ ৫ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কমলগঞ্জে চা বাগানে পুলিশি অভিযানে চোলাই মদসহ ৫ জন আটক

  • শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্মছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলো- রামসরণ দেশওয়ারা (৩১), রাজেন তাঁতি (৪৫), বাবু লাল ভূইয়া (৫০), রাজমোহন মুন্ড (৪০) ও টুকুন মুন্ডা (৩৫)।

Manual1 Ad Code

গত শুক্রবার ২৫ জুলাই রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমাম, গোলাম মোস্তফা, সবুজ আহমেদসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদ ও মদ বানানোর সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পদ্ধছড়া চা বাগানের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ৭৪ লিটার দেশি চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। শনিবার ২৬ জুলাই দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!