ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি গাইড প্রদান  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ছাতক মরাচেলা নদীর পাড় কেটে ৫ কোটি টাকার বালু উত্তোলন : ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত কুলাউড়ার কালিটি চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা বড়লেখায় মেয়ের শ্বশুড়বাড়ির বিরোধ নিষ্পত্তিতে গিয়ে পুত্রার হাতে তালই খুন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ রেললাইনের পাশ থেকে উদ্ধার বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

ফুলবাড়ীতে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি গাইড প্রদান 

  • শনিবার, ৭ মে, ২০২২

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি গাইড বই প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ।
শনিবার (৭ মে ২০২২) দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজের গ্রন্থাগার প্রভাষক বলাই কুমার শীলের হাতে বিভিন্ন বিষয়ের গাইড বই তুলে দেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন বলেন, শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের উপজেলার শিক্ষার্থীদের আরো সমৃদ্ধ করতে আমরা সব সময় জোর প্রচেষ্টা চালাবো।
এ সময় ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, সহকারী অধ্যাপক হ শ ম জয়নুল আবেদীন, আব্দুল আউয়াল সরকার, আজাদ হোসেন, হোসেন সোহরাওয়ার্দী সহ ছাত্রলীগের নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!