বড়লেখায় প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্চ শিক্ষায় প্রবীণ সংঘের আর্থিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়িকে মাছুম রেজার আর্থিক সহায়তা কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা

বড়লেখায় প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্চ শিক্ষায় প্রবীণ সংঘের আর্থিক সহায়তা

  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় ‘অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ’ অসচ্ছল পরিবারের মাস্টার্সে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থী রহিমা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে সংঘের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের প্রেসিডেন্ট পিডিবি’র অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী তালিবুল ইসলাম ও জেনারেল সেক্রেটারী আব্দুস সাত্তার ১০ হাজার টাকার আর্থিক সহায়তার এ চেক প্রদান করেন।

Manual2 Ad Code

প্রতিবন্ধী রহিমা বেগম বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের জুতিরবন্দ গ্রামের হতদরিদ্র সাজ্জাদুর রহমান ও কমরুন বেগমের মেয়ে। শারীরিক প্রতিবন্ধকতা, আর্থিক সংকটসহ নানা প্রতিকুলতার মধ্যেও সে কৃতিত্বর সাথে প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চ শিক্ষা অর্জন করছে। রহিমা বেগম সিলেট এমসি কলেজে দর্শণ বিষয়ে মাস্টার্স প্রথমবর্ষে পড়াশুনা করছে।

Manual6 Ad Code

আর্থিক সহায়তার চেক প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের নির্বাহী সদস্য রনজিত কুমার পাল, মুদরিছ আলী, লাইফ মেম্বার আমির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!