বড়লেখায় প্রাক্তন শিক্ষক আপ্তাব হত্যা মামলার ২ আসামি কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

বড়লেখায় প্রাক্তন শিক্ষক আপ্তাব হত্যা মামলার ২ আসামি কারাগারে

  • বুধবার, ১৮ মে, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় বহুল আলোচিত প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিন মার্ডার মামলার মুল পরিকল্পনাকারী মৌলভীবাজারের রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামসহ দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। বুধবার ধার্য তারিখে চার্জসীটভুক্ত দুই আসামি শাহীদুল ইসলাম ও শাব্বির আহমদ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আফজল হোসেন।

Manual7 Ad Code

জানা গেছে, উপজেলার সফরপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আপ্তাব উদ্দিনের সাথে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জেরধরে গত বছরের ১৬ মে সকালে বসতঘরের সম্মুখের রাস্তায় ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলামের পরিকল্পনায় ও নির্দেশে প্রাক্তন স্কুলশিক্ষক আপ্তাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই সেখানে তিনি মারা যান। কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে তানভীর আহমদ হামলাকারীদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (জি.আর-৮৬/২১) করেন। মামলার তদন্ত কর্মকর্তা ইয়াকুব হোসেইন দীর্ঘ তদন্ত শেষে আপ্তাব উদ্দিন হত্যায় সম্পৃক্ততার প্রমাণ পেয়ে রিপন খান, শাব্বির আহমদ, নিহতের ছোটভাই প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, জসিম খান ও লায়লা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বুধবার ধার্য তারিখে চার্জসীটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পুলিশের জি.আর.ও পিযুষ কান্তি দাস চাঞ্চল্যকর আপ্তাব উদ্দিন হত্যা মামলার দুই আসামী প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম ও শাব্বির আহমদকে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর আদেশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!