বড়লেখার মেয়ে প্রফেসর সিমী পিএইচডি অর্জনে অস্ট্রেলিয়া যাচ্ছেন ২৬ মে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল

বড়লেখার মেয়ে প্রফেসর সিমী পিএইচডি অর্জনে অস্ট্রেলিয়া যাচ্ছেন ২৬ মে

  • সোমবার, ২৩ মে, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারেব বড়লেখার সুজানগরে চিন্তাপুর গ্রামের ফয়েজ উদ্দিন আহমদের একমাত্র মেয়ে ফারহানা আক্তার সিমী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে পিএইচডি ডিগ্রী অর্জনে অস্ট্রেলিয়া যাচ্ছেন। ২৬ মে সিমী সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সেখানে ৪ বছর অবস্থান করবেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সহকারি অধ্যাপক।

Manual8 Ad Code

ফারহানা আক্তার সিমী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চিন্তাপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবার হাজী বাড়িতে জন্মগ্রহন করেন। তার বড়ভাই জাবেদ আহমদ টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার হিসাবে সুইডেনে কর্মরত। ছোটভাই জুনেদ আহমদ এবি ব্যাংকের সিনিয়র অফিসার। উল্লেখ্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সংসদীয় আসন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ সিমীর দুলাভাই।

Manual2 Ad Code

এসিসটেন্ট প্রফেসর ফারহানা আক্তার সিমী ‘দি বার্ডস রেসিডেনসিয়েল স্কুল এন্ড কলেজ’ থেকে ২০০৬ সালে এসএসসি ও ২০০৮ সালে এইচএসসি পাশ করেন। তিনি ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ডীন এওয়ার্ড ও ২০১৩ সালে গোল্ড মেডেলসহ মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০১৩ সালের ১৫ মে লেকচারার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। ২০১৮ সালের নভেম্বরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন যেন মহান আল্লাহর রহমত ও অশেষ কৃপায় পিএইচডি ডিগ্রী অর্জন করে দেশের মুখ উজ্জল করে ফিরে আসতে পারেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!