ভারতীয় খাসিয়ার গুলিতে ৪ বাংলাদেশি গুলিবিদ্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ভারতীয় খাসিয়ার গুলিতে ৪ বাংলাদেশি গুলিবিদ্ধ

  • মঙ্গলবার, ৩১ মে, ২০২২

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করায় ভারতীয় খাসিয়াদের গুলিতে ৪ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যার পর  উপজেলার জুমগাঁও-মোকামছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

গুলিবিদ্ধরা হলেন— দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪০) ও তার ছোট ভাই ইমান আলী (৩৫), একই গ্রামের আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া (৩৫) ও ঝুমগাঁও গ্রামের আজিজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)।

Manual5 Ad Code

বাংলাবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, শোনেছি খাসিয়াদের গুলিতে চারজন আহত হয়েছেন। তবে তাদের পরিবার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করেনি।

Manual5 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, ঝুমগাঁও সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন আহত হওয়ার খবর পেয়েছি।

Manual1 Ad Code

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেছেন, সোমবার সন্ধ্যার পর দোয়ারাবাজার উপজেলার জুমগাঁও সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসার জন্য তাদেরকে সিলেটে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, গুলিবিদ্ধরা সন্ধ্যার পর সীমান্ত থেকে কাঠ আনতে গিয়েছিল। ঘটনাটির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!