কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজনে ইউএনওকে বিদায় সংবর্ধণা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ কুলাউড়ায় নীলাচল ভেজ নামক নিরামিষ হোটেলের উদ্বোধন সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড : স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা কুলাউড়ায় ২২৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা : প্রস্তুতি সভা

কুলাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজনে ইউএনওকে বিদায় সংবর্ধণা প্রদান

  • মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদন্নোতি পেয়ে বদলী হওয়ায় কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা পরিষদের সভা কক্ষে ১৪ জুন মঙ্গলবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মতিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এ টি এম ফরহাদ চৌধুরী, নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, বাকশিস সভাপতি  অধ্যক্ষ মোঃ ফজলুল হক এবং কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সভা শেষে সম্মাননা স্মারক তুলে দেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!