জুড়ীতে অবসরগ্রহণ উপলক্ষে তিন মাদ্রাসা শিক্ষককে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

জুড়ীতে অবসরগ্রহণ উপলক্ষে তিন মাদ্রাসা শিক্ষককে সংবর্ধনা প্রদান

  • বুধবার, ১৫ জুন, ২০২২

Manual4 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার তিন শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে বুধবার (১৫ জুন) মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে সংবর্ধনা প্রদান করেছে।

Manual1 Ad Code

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা জাহিদুল ইসলাম খানের সঞ্চালনায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ আহমদ, শাহ্ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুয়েল আহমদ, নওয়াবাজার মাদ্রাসার প্রভাষক আব্দুর রহমান, বিশিষ্ট সামাজ সেবক মাওলানা আব্দুর রহমান, নওয়াবাজার মাদ্রাসার গভর্নিং বডির সদস্য শাহ মুয়াজ্জিম রুবেল, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, সংবর্ধিত সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, সহকারী অধ্যাপক মাওলানা ইব্রাহিম আলী, প্রভাষক মো. আমজাদ হোসেন, ইস্ট লন্ডন মসজিদের খতিব ও মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আব্দুল মোমিন, নয়াবাজর শাহী ঈদগাহের খতিব মাওলানা সায়েম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজ সেবক গিয়াস উদ্দীন সিদ্দিকি, আজমল আলী, নয়াবাজর শাহী ঈদগাহের সভাপতি ইসবর আলী, বিশিষ্ট সামাজ সেবক মো. হাবিবুর রহমান, সাগরনাল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম, শাহ্ নিমাত্রা ফুলতলা ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা আব্দুল মালিক, বিশিষ্ট সামাজ সেবক আব্দুল হাই হেলাল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews