শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি নাজমুল সম্পাদক মাসুদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত সাংবাদিক পংকির মায়ের মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন 

শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি নাজমুল সম্পাদক মাসুদ

  • বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

Manual3 Ad Code

 

এইবেলা শাবিপ্রবি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০২২-২৩ সেশনের ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক হিসেবে দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুল্লা আল মাসুদ নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচনের নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলাম ও সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র (দৈনিক কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ হাসান নাঈম (আমাদের সময়) ও দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন (দৈনিক যুগান্তর)। এছাড়াও তিনটি কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, তানভীর হাসান (দৈনিক আজকের পত্রিকা), শাদমান শাবাব (দৈনিক কাজিরবাজার) ও আদনান হৃদয় (দৈনিক অধিকার)।

Manual2 Ad Code

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জায়েদা শারমিন, প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাঈল, সদ্য সাবেক সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম ইমরান হোসেন, প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত সদস্যরা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!