ক বি তা ।। বাবা ।। মনিরুজ্জামান প্রমউখ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ক বি তা ।। বাবা ।। মনিরুজ্জামান প্রমউখ

  • বুধবার, ২২ জুন, ২০২২

Manual6 Ad Code

বাবা ।। মনিরুজ্জামান প্রমউখ

আছে,
সব আছের দিবাকর আকাশ হচ্ছে বাবা।
না থাকার নিরাকার গভীরে
তবু এক ইঞ্চি আরাধ্য নমস্যের
জায়গা নিয়ে উর্বর দাঁড়িয়ে থাকেন বাবা।

Manual1 Ad Code

যখন থাকবেন না নিরন্তর
মনে হবে বিবাদাঙ্ক পৃথিবীর
দরজাটা, বারান্দাটা, জানালাটা সর্বাধীন্য একা,
নিথর একা, দুর্বোধ্য একা, একলা পথের একা।

মিথ্যে করে আদাবরে
আর সব বলা গেলেও
কাউকে নরাধমেও যায় না বলা বাবা।

Manual3 Ad Code

ঘুম পাড়ানী মাসী পিসির আনোখা গল্পগুলোর
স্মৃতিনিড়ানোর বেদাবদ্ধ অধিকর্তী মা হলেও
বোধালঙ্কারের চলাতে, বলাতে, লড়াতে, সয়াতে
জীবনের পূর্বজ বাণীবদ্ধ অঙ্কগুলো কষিয়ে দেন বাবা।

যতোক্ষণ থাকেন সওগাত বলবৎ ভূমি, জীবন আর পলিতে
জানদেখা দিয়ে যান অবিনাশী অনির্ণীত হীরক পরশ সরস বাবা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!