কুলাউড়ায় বানভাসি মানুষের পাশে সাবেক এমপি এমএম শাহীন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বানভাসি মানুষের পাশে সাবেক এমপি এমএম শাহীন

  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। তিনি ২৭ জুন বিকেলে ত্রাণ সহায়তা নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বানভাসিদের কাছে ছুটে যান।

ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে সোমবার প্রথম দিন কুলাউড়া পৌর এলাকার রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ, কাদিপুর ইউনিয়নের মহতোছিন আলী স্কুল এন্ড কলেজ, ছকাপন স্কুল এন্ড কলেজ, কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাশিমপুর মাদ্রাসা, উছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। এসময় এম এম শাহীন বন্যা দুর্গতদের খোঁজ খবর নেন। তিনি কুলাউড়াকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানান।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, বন্যায় কুলাউড়ার চিত্র কতটা ভয়াবহ স্বচক্ষে না দেখলে বলা মুশকিল। কুলাউড়া উপজেলায় বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা দেখে আমিও মর্মাহত। আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের এই দু:খ দেখে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং প্রবাসীরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদেরকে কুলাউড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Manual3 Ad Code

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, রাজনীতিবিদ সৈয়দ তফজ্জুল হোসেন তফই, আব্দুল আজিজ চৌধুরী শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সহ সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, কাদিপুর ইউপি সদস্য খসরু মিয়া, আতিকুল ইসলাম, ফাহিমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য বেদেনা বেগম, ব্যবসায়ী সোহেল আহমদ, মেহেদী হাসান খালিক, হুমায়ুন রশীদ রাজন, সংগঠক ফয়েজ আহমদ, আশিকুল ইসলাম বাবু, আব্দুল ওয়াহিদ তালিম, রিফাজ রহমান অমিত প্রমূখ। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!