অস্ত্রধারীর গুলিতে মারা গেলেন নিউইয়র্ক পুলিশ অফিসার কুলাউড়ার যুবক রতন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

অস্ত্রধারীর গুলিতে মারা গেলেন নিউইয়র্ক পুলিশ অফিসার কুলাউড়ার যুবক রতন

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউর করপোরেট ভবনে এক বন্দুকধারীর গুলিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিদারুল ইসলাম (৩৬) সহ চারজন নিহত ও পাঁচজনের বেশি আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শেন তামুরা নামের ২৭ বছরের এক যুবক এ হামলা চালান।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ গণমাধ্যমকে জানান, ঘটনা ঘটানোর এক ঘণ্টা আগে শেন তামুরা লাস ভেগাস থেকে নিউইয়র্কে আসেন। তামুরা বহুতল করপোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং পরে নিজেই গুলি করে আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে তিনি মানসিকভাবে অসুস্থ বলে প্রমাণ পাওয়া গেছে। তবে দিদারুল ইসলাম সাহসিকতার সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন।

জানা যায়, দিদারুল ইসলাম প্রায় চার বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তাঁর পরিবারে মা–বাবা, স্ত্রী ও দুই সন্তান আছেন। তাঁর স্ত্রী এখন সন্তানসম্ভবা। ব্রংস বরোর পার্চেস্টার এলাকায় তিনি বসবাস করতেন। আর তাঁর কর্মস্থল ছিল ব্রংসের ৪৭ প্রিসেন্ট। সোমবার মধ্যরাতে তাঁরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। নিউইয়র্কে বৃহস্পতিবার তাঁর জানাজা হতে পারে।

নিহত দিদারুল ইসলাম ওরফে রতন বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া কুলাউড়া পৌরশহরের ৪ নং ওয়ার্ডে মাগুরা আবাসিক এলাকার ১৯৩ নং বাসা নাঈমা নীড়ের বাসিন্দা।

হামলায় দিদারুল ইসলামের নিহত হওয়ার খবর শুনে তাঁর বাবা আব্দুর রব হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual2 Ad Code

সরেজমিন মঙ্গলবার দুপুরে কুলাউড়ায় দিদারুল ইসলামের বাসায় গেলে দেখা যায় শুনশান নীরবতা। বাসার ২য় তলা খালি। দেশে আসলে এই বাসায় থাকেন দিদারুল ইসলামের পরিবারের লোকজন। তাঁর ফুফাতো ভাই আব্দুল কাইয়ুম জানান, দিদারুল ইসলামই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চলতি বছর মার্চেই তারা দেশে এসেছিলেন। তাঁর অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত।

Manual6 Ad Code

নিউইয়র্ক পুলিশ ডিপার্টিমেন্ট তাদের ফেইসবুকে জানিয়েছে, পুলিশ অফিসার দিদারুল ইসলাম আমাদের বিভাগের সেরাদের প্রতিনিধিত্ব করেন।

আজ যখন তার জীবন মর্মান্তিকভাবে শেষ হয়ে গেল, তখন তিনি নিউইয়র্কবাসীকে বিপদ থেকে রক্ষা করছিলেন।

Manual5 Ad Code

এই অকল্পনীয় যন্ত্রণার সময়ে আমরা প্রার্থনায় যোগদান করি। আমরা চিরকাল তার উত্তরাধিকারকে সম্মান জানাব।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!