দু:স্থদের দুঃখ দূর্দশা লাঘবই হোক ঈদের আনন্দ -অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয়

দু:স্থদের দুঃখ দূর্দশা লাঘবই হোক ঈদের আনন্দ -অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ

  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual6 Ad Code

কুলাউড়া পৌরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় জানান, সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে এবার পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। প্রাণঘাতী করোনা ভাইরাস মানুষের স্বাভাবিক জীবনকে দারুণভাবে বিঘ্নিত করেছে।

Manual2 Ad Code

বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ পারিবারিক ও সামাজিকভাবে সংকটাপন্ন। বিশেষ করে চলমান এই করোনা পরিস্থিতিতে সমাজের বিপুল সংখ্যক জনগোষ্ঠী কর্মহীন হয়ে রয়েছেন বিপাকে।

এমনি পরিস্থিতিতে সীমাবদ্ধ উৎসবের আমেজে ঈদের রঙ অনেকটাই ফ্যাকাসে। অস্বাভাবিক পরিস্থিতিতে অবারিত ঈদের আনন্দের চেয়ে আজ জরুরী হয়ে পড়েছে সতর্কতা অবলম্বন করে নিজেকে সুরক্ষিত রাখা।

Manual2 Ad Code

কারণ দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য নিজেকে সুরক্ষিত রাখার বিকল্প নেই। তাই এই ঈদে সকলের কাছে বিনীত আহবান আমরা প্রতেকে নিজেকে সুরক্ষিত রেখে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের উৎসবে শামিল হবো।

Manual7 Ad Code

দুঃস্থ কর্মহীন প্রতিবেশি, গ্রামবাসী, এলাকাবাসীর দুঃখ দূর্দশা লাঘবই হবে ঈদের আনন্দ। তিনি তাঁর ঈদ শুভেচ্ছায় এই প্রত্যাশা ব্যক্ত করেনা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!